জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক হেলালী; ৭ পদে জয় আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২৬ইং এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট আবদুল মান্নান এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল ৭টি পদে জয়লাভ করেছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১৭টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। সাধারণ আইনজীবী প্যানেল (আওয়ামী লীগ সমর্থিত) ১৭টি পদের মধ্যে ১৪টিতে প্রার্থী দিয়ে ৭টিতে জয়লাভ করে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি সমর্থিত) ৪টি পদে এবং আইনজীবী ঐক্য পরিষদ (জামায়াত সমর্থিত) ৬টি পদে জয় অর্জন করে।

সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল মান্নান সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে বিজয় নিশ্চিত করেন। নির্বাচনের ফলাফলে সমিতির নেতৃত্বে তিনটি রাজনৈতিক ধারার প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে।

নির্বাচিত অন্যান্যদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মহি উদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ রিদোয়ান (আলী), ক্রীড়া সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট নাহিদা খানম কক্সী নির্বাচিত হয়েছেন।

সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন ও অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ বিজয়ী হন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সেকাব উদ্দিন ও অ্যাডভোকেট পারভীন সুলতানা পিয়া।

দলীয় ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ৭টি, বিএনপি সমর্থিত প্যানেল ৪টি এবং জামায়াত সমর্থিত প্যানেল ৬টি পদে জয়লাভ করেছে।

ফলাফল ঘোষণার পর আদালত প্রাঙ্গণে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নবনির্বাচিত নেতারা আইনজীবীদের পেশাগত অধিকার রক্ষা, সমিতির উন্নয়ন এবং আদালত-সংশ্লিষ্ট সমস্যার সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *