রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

কক্সবাজারের মাঠে আবারো জয় পেলো বাংলাদেশ

কক্সবাজারে প্রথম ম্যাচে হারের হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচে সমতায় ফেরানোর পর তৃতীয় ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার (৭ ডিসেম্বর) স্বাগতিকরা পাকিস্তানকে ৭ উইকেটে পরাজিত করে।

টসে জিতে আগে ব্যাটিং নেয় পাকিস্তান। শুরু থেকেই চাপে পড়ে তারা। মাত্র ৩১ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে হোঁচট খায় সফরকারীরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৬ রানে থামে তাদের ইনিংস। পাকিস্তানের ইমান নাসির ২৩ ও মেমুনা খালিদ ১৯ রান করে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন।

বাংলাদেশের হয়ে হাবিবা ও অতশী ২টি করে উইকেট নেন। ৮৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ-৮ রানের মধ্যেই দুই ওপেনার ফিরে যান। তবে জান্নাত ইমান্তা ও সাদিয়া ইসলামের দায়িত্বশীল জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। সাদিয়া ২৮ বলে ৩৫ রান করে আউট হলেও ইমান্তা ২৫ বলে ৩০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

শেষ পর্যন্ত ৩৯ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ, আর সিরিজেও এগিয়ে যায় ২–১ ব্যবধানে।

ক্যাটাগরি