সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

‘মাসুদ ভালো হয়ে যাও’- ভাইরাল মন্তব্যের সেই কর্মকর্তা কক্সবাজার এসে ফের আলোচনায়

পতিত আওয়ামী লীগ আমলের প্রভাবশালী সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্য- ‘মাসুদ ভালো হয়ে যাও’- একসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মন্তব্যটি ভাইরাল হয়ে যায়, যা আজও নেটিজেনদের স্মৃতিতে রয়ে গেছে। এমনকি মাসুদ নামধারী অনেক মানুষ এখনো সামান্য ভুলচুক হলেই মজা ও বিড়ম্বনার শিকার হন।

সেই আলোচিত ব্যক্তি বিআরটিএর কর্মকর্তা মাসুদ আলম। তখন তিনি ছিলেন সংস্থাটির উপ-পরিচালক। বর্তমানে পদোন্নতি পেয়ে তিনি চট্টগ্রাম বিভাগে বিআরটিএর পরিচালক (প্রকৌশল) হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (২০ ডিসেম্বর) কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তার উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে অনেকেই হয়তো তাকে চিনতে পেরেছেন, আবার অনেকের কাছে তিনি ছিলেন একজন সাধারণ সরকারি কর্মকর্তা মাত্র।

তবে অনুষ্ঠানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই পুরোনো স্মৃতি নতুন করে আলোচনায় আসে। নেটিজেনরা রসিকতা করে প্রশ্ন তুলেছেন-‘মাসুদ কি তাহলে ভালো হয়ে গেছেন?’

এই মন্তব্য আর আলোচনাই আবারও প্রমাণ করল, রাজনীতি আর ভাইরাল মুহূর্ত একবার জড়িয়ে গেলে তা দীর্ঘদিন মানুষের মনে থেকে যায়।

ক্যাটাগরি