বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো কম্প্রোমাইজ করব না : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জানিয়েছেন, নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে কোনো ধরনের সমঝোতা করবে না।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগর দাওয়াতুল কোরআন মাদরাসায় বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, “আসন সমঝোতার ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয়েছে। একাধিক আসন অন্য দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাদের কিছু আসনে শক্ত অবস্থান রয়েছে এবং সেসব ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না।”

তিনি আরও জানান, অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য এখনও অটুট রয়েছে এবং সেই ভিত্তিতে দাবিকৃত আসনগুলো পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। নারায়ণগঞ্জ-৪ আসনটি খেলাফত মজলিসের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। রিকশা মার্কার প্রার্থী খন্দকার আনোয়ার এই আসনে দলের অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছেন।

মাওলানা মামুনুল হক বলেন, দলের কেন্দ্রীয় লিঁয়াজো কমিটির বৈঠকে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি যে নারায়ণগঞ্জ-৪ আসন অন্য কোনো দলের জন্য ছেড়ে দেওয়া হবে। যদি কেউ টেবিলের বাইরে আলাদাভাবে কোনো সমঝোতা করে, দল তা মানবে না।

তিনি কর্মীদের উদ্দেশে বলেন, শেষ পর্যন্ত যদি আসন সমঝোতা নিয়ে জটিলতা তৈরি হয়, তাহলে সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে নারায়ণগঞ্জ-৪ আসনে দলের শক্ত অবস্থানের ওপর ভর করে বাংলাদেশ খেলাফত মজলিস এককভাবে নির্বাচনে অংশ নেবে।

ক্যাটাগরি