সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

ভারতীয় জলসীমা অতিক্রম করায় ট্রলারসহ কুতুবদিয়ার ২২ জেলে আটক

বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ভারতীয় জলসীমা অতিক্রম করায় ট্রলারসহ আটক হয়েছে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ২২ জেলে।আটককৃত জেলেরা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের আ

ভারতীয় জলসীমা অতিক্রম করায় কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ এলাকার নুর মুহাম্মদ সাওদাগরের মালিকানাধীন এফবি সাফওয়ান নামের ফিশিং ট্রলারসহ ২৪ জেলেকে ভারতীয় কোস্ট গার্ড আটক করে।
রবিবার (১৮ জানুয়ারী) বিকালে বাংলাদেশ ভারতের জলসীমা বড়খাড়ির চড়া নামের স্থান থেকে তাদের আটক করে। বিগত এক সপ্তাহ পূর্বে কুতুবদিয়া উপকূল হতে এফবি সাফওয়ান নামের ফিশিং ট্রলারের মাঝি নাজের হোসেন ২৪ জেলে নিয়ে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কারনে দিক হারিয়ে ভারতীয় জলসীমায় ডুকে পড়ে। এ সময় ভারতীয় কোস্ট গার্ড তাদের আটক করে বলে ট্রলারের মালিক আলহাজ নুর মোহাম্মদ সাওদাগর বিষয়টি নিশ্চিত করেন। ভারতীয় বিভিন্ন ইলেকট্রনিক্স ইমিডিয়াতে সংবাদ প্রচারের পর তারা জানতে পারে বাংলাদেশর কুতুবদিয়া উপকূলের ২৪ জেলে আটক হওয়ার খবর।
খবর নিয়ে জানা গেছে, আটক জেলেদের ভারতীয় আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।
কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি জয়নাল আবেদীন বলেন, জেলেরা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে ঘন কুয়াশার কারনে গত দুই মাসে ভারতীয় কোস্ট গার্ডের হাতে বাংলাদেশের ৮টি ফিশিং ট্রলারসহ ১৪২ জেলেকে আটক করেছে। এরমধ্যে ১০৪ জনই কুতুবদিয়া উপজেলার জেলে রয়েছে । তবে সরকারিভাবে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তঃবৈঠকে আটক জেলেদের মুক্তির দাবী করেছে তাদের পরিবার।
ভারতে জেলেরা আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাদের পরিবারের আহাজারি চলছে।

ক্যাটাগরি