সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাবে ৫ কোটি পরিবার

  1. প্রাথমিকভাবে দেশের পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়–এ প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন সাংবাদিকদের জানান, ধাপে ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ কার্যক্রমে হতদরিদ্র পরিবার ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে তা অবশ্যই আইন ও নিয়ম মেনে করতে হবে; মব বা অন্য কোনো অযৌক্তিক পদ্ধতিতে চাকরিচ্যুতি গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানের কোনো সাংবাদিক চাকরি হারালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তথ্য মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে। কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে এবং বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

সরকারের এই উদ্যোগকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা সম্প্রসারণের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ক্যাটাগরি