আজ তিন দিনের সফরে কক্সবাজার আসছেন সিইসি এএমএম নাসির
আজ ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) তিন দিনের সফরে কক্সবাজার জেলায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সফরসূচি নিশ্চিত করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সেখান থেকে বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর (BG 437) ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৫টায় কক্সবাজার বিমানবন্দর–এ পৌঁছে তিনি সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন, ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ৯টায় কক্সবাজার থেকে পেকুয়া উপজেলা–এর মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া উপজেলা–র উদ্দেশ্যে রওনা হবেন সিইসি। সেখানে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে দুপুর ২টা ৩০ মিনিটে পুনরায় মগনামা ঘাট হয়ে কক্সবাজার সার্কিট হাউজে ফিরে রাত্রিযাপন করবেন।
সৃত্র: ঢাকা পোস্ট