মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ঘোষণা করেছেন, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করবেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এ ঘোষণা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিজয়ী হন ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ৭৮,৮৫০ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান ৫৫,৬৯৭ ভোট পান।
১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী শপথ করান রাষ্ট্রপতি। এ শপথ অনুষ্ঠানে ইশরাক হোসেনকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।