সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কোনও কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের বর্তমান কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও তার চুক্তির মেয়াদ ছিল আগামী নভেম্বর পর্যন্ত।

১৯৮৪ ব্যাচের বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি পদে দায়িত্ব পালন করতেন। ২০১৬ সালের নভেম্বর মাসে তিনি চাকরিচ্যুত হন। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাঁকে পুনর্বহাল করে। এরপর ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

মো. সরওয়ার দায়িত্ব গ্রহণের ফলে ডিএমপির কার্যক্রমে কোনো শূন্যস্থান বা শৃঙ্খলাহীনতার সুযোগ সৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ঢাকা মহানগর পুলিশের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ক্যাটাগরি