বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন অনুভূত হয়। হঠাৎ কাঁপুনিতে অনেকে ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে খোলা স্থানে আশ্রয় নেন।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গের গোসাবা এলাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলা থেকে প্রায় ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, যা অপেক্ষাকৃত অগভীর হওয়ায় কম্পন বেশি অনুভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাতক্ষীরা জেলায় বেশ শক্ত ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মসজিদে জুমার নামাজ আদায়ের প্রস্তুতিকালে অনেক মুসল্লি আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। ঢাকাতেও বিভিন্ন ভবনে কম্পন টের পেয়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ক্যাটাগরি