শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেস বিজ্ঞপ্তি

পালংখালী ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব বকতার আহাম্মদ সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব বকতার আহাম্মদ সম্পর্কে সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রতিবাদকারীরা দাবি করেন, প্রকাশিত সংবাদে উপস্থাপিত অভিযোগ ও বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে জনাব বকতার আহাম্মদের সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট অনলাইন পোর্টালগুলোতে প্রকাশিত খবরের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। যথাযথ তদন্ত ও সত্যতা যাচাই ছাড়াই সংবাদগুলো প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন স্থানীয় সচেতন মহল।

প্রতিবাদলিপিতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়।

এছাড়া সাধারণ জনগণের প্রতি যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

ক্যাটাগরি