সাংবাদিক আহমেদ গিয়াসের মৃত্যুতে দৈনিক কক্সবাজার সংবাদ পরিবারের শোক
সাংবাদিক ও গবেষক আহমেদ গিয়াস আর নেই। বৃহস্পতিবার (বৃহস্পতিবার) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কক্সবাজার শহরের কলাতলীর দরিয়ানগর এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে জানা গেছে, হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিকতা ও গবেষণার সঙ্গে যুক্ত আহমেদ গিয়াসের অকালপ্রয়াণে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন সহকর্মীকে হারাল।
এদিকে, সাংবাদিক ও গবেষক আহমেদ গিয়াসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক কক্সবাজার সংবাদ পরিবার। শোকবার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় এবং মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়।