কক্সবাজার জেলা

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, আহত ৯ বছরের শিশু

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে রামু এলাকায় চলন্ত অবস্থায় দুষ্কৃতকারীর ছোড়া পাথরের আঘাতে ৯ বছর বয়সী এক শিশু সামান্য আহত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) ট্রেনটি রামু অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রীদের বরাতে জানা যায়, হঠাৎ করে ট্রেনের একটি জানালার দিকে বাইরে থেকে পাথর ছোড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা শিশুটির শরীরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে ট্রেনে থাকা যাত্রী ও স্বজনরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন।

এক প্রত্যক্ষদর্শী যাত্রী জানান, পাথরটি আকারে ছোট হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। শিশুটির আঘাত গুরুতর নয় এবং সে বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে স্বাভাবিকভাবে যাত্রা অব্যাহত রাখে।

রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে যাত্রীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা।

ক্যাটাগরি