ইনানী রয়েল টিউলিপ হোটেলের স্পায় কর্মরত নারীর লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে মিম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি হোটেল সি পার্লের স্পাকর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত মিম ঢাকা দক্ষিণখানের ফায়দাবাদ মাদ্রাসা এলাকার হেপতা খাসানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইনানীর মো. শফির বিল এলাকায় একটি ভাড়া বাসায় প্রায় পাঁচ মাস ধরে বসবাস করছিলেন মিম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।