বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন। সেই প্রক্রিয়া অনুসারেই ১২ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। পাশাপাশি সংসদের নিয়মিত কার্যক্রমও পরিচালিত হবে। অধিবেশন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনে।

এদিকে রাজধানীর আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাটাগরি