শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, সালাহউদ্দিন যাচ্ছেন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের পর সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল আনা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং মন্ত্রণালয়গুলোর দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতেই এ পরিবর্তন করা হয়েছে বলে নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে।

অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হওয়ার পর তিনি তার সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে তার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দ্রুত নতুন দায়িত্বশীল নেতৃত্ব দেওয়ার উদ্যোগ নেয় সরকার।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারের প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের শূন্যতা বা স্থবিরতা তৈরি না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই মন্ত্রণালয়গুলোর এই রদবদল করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম দ্রুত বুঝে নিয়ে নিয়মিত প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।

ক্যাটাগরি