বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

আরও ২ মামলায় চিন্ময় দাসের জামিন হাইকোর্টে

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছে হাইকোর্ট।

রবিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ (অ্যাবসোলিউট) ঘোষণা করে এ আদেশ দেয়।

এর আগে ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধার দুই মামলায় গত ৩ আগস্ট একই বেঞ্চ তাকে জামিন দেয়।

তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার সংবাদমাধ্যমকে বলেন, ‘রবিবার চট্টগ্রাম কোতোয়ালী থানার দুইটা মামলায় জামিন হয়েছে। একটা হলো ভাঙচুরের মামলা, আরেকটা পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা।’

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তার মধ্যে দুটা সিআর মামলা; ওইগুলায় আগে থেকেই তিনি জামিনে আছেন।’

ক্যাটাগরি