কক্সবাজার জেলা

উন্নত চিকিৎসার জন্য কবি অমিত চৌধুরীকে চট্টগ্রাম প্রেরণ

কবি অমিত চৌধুরী কে পাওয়া গেছে। শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার চুনতি শাহ সাহেব গেইট এলাকায় তাঁকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। চুনতির গালিব নামের স্থানীয় এক যুবক তাঁকে খুঁজে পায় এবং রাতেই একটি এম্বুলেন্সে করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বর্তমানে তিনি লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরের একটি ক্ষতস্থানে আপাতত প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে এবং রাতে তাঁকে চমেকে প্রেরণ করা হবে। তবে শারিরীক অবস্থা বেশ আশংকাজন বলে জানিয়েছেন চিকিৎসক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে কক্সবাজার ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আজিজনগর এলাকায় তিনি বাস থেকে নেমে পড়েন। এরপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। দীর্ঘদিন ধরে শারিরীক নানান জটিলতায় ভুগছেন তিনি।
এদিকে কবি অমিত চৌধুরীর সন্ধান পাওয়ায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
ইতিমধ্যে পরিবারের সাথে যোগাযোগ করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। চিকিৎসার জন্য কবি অমিত চৌধুরীকে এ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন কবির পুত্র ডাঃ কীর্তিরাজ দে।

ক্যাটাগরি