জ্ঞান ও মেধার অন্বেষণে ‘প্রজ্ঞাপথ কুইজ প্রতিযোগিতা-২০২৬’
জ্ঞান ও মেধার বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার চর্চা বাড়াতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘প্রজ্ঞাপথ কুইজ প্রতিযোগিতা-২০২৬’।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞানচর্চায় উৎসাহিত করা, মেধার বিকাশ ঘটানো এবং তাদের মধ্যে ইতিবাচক ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আয়োজকরা বলেন, তরুণ প্রজন্মের জ্ঞান ও মেধার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাঠ্যবইয়ের বাইরেও শিক্ষার্থীদের জ্ঞানার্জনের সুযোগ তৈরি এবং তাদের চিন্তাশক্তি বিকাশে কুইজের মতো আয়োজন কার্যকর ভূমিকা রাখতে পারে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য জ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় উপদেষ্টা, তত্ত্বাবধায়ক, কো-অর্ডিনেটর, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
‘জ্ঞান হোক শক্তি, মেধা হোক আগামীর আলো’—এই স্লোগানকে সামনে রেখে Social Development Youth Forum (SDYF) প্রতিযোগিতাটির আয়োজন করে।