বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী

সাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং বোট দুর্ঘটনায়, ২ জনের মৃত্যু; নিখোঁজ ২

মহেশখালীতে সাগরে মাছ ধরতে গিয়ে এফবি তাহসিন নামের একটি ফিশিং বোট দুর্ঘটনার কবলে পড়ে। এতে থাকা ৮ জন মাঝি-মাল্লার মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাতে নাজিরের টেক পয়েন্টের হারির মুখ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত ফিশিং বোটটি স্থানীয় কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র ফরিদ আলম মাঝির মালিকানাধীন বোট। নিখোঁজ জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের পুত্র মহিবুল্লাহ ও খোন্দকারপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের পুত্র নুরুল আলম, দুই জেলেকে উদ্ধারে চেষ্টা চলছে।

মৃত উদ্ধার-
১/ ফয়েজ আহমদ পিতা- মৃত মোক্তল হোসেন। সাং-খোন্দকারপাড়া, কুতুবজোম।
২/ সাইফুল ইসলাম পিতা- সোহাগ মিয়া সাং মেহেরিয়াপাড়া, কুতুবজোম।

ক্যাটাগরি