বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মহেশখালীর মো. হাসেম নামে এক জেলের মৃত্যু হয়েছে

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সাগরে মাছ ধরার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাসেম। পরে সহকর্মী জেলেরা দ্রুত তাঁকে নিয়ে কক্সবাজার উপকূলে ফিরে আসেন। দুপুর সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত হাসেম মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের কামিতারপাড়া এলাকার সবুর মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে ওই এলাকায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে মাছ ধরার পেশায় যুক্ত ছিলেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে ১৩ জন মাঝিমাল্লা নিয়ে নাছির উদ্দীনের মালিকানাধীন একটি বোটে করে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা হন হাসেমসহ অন্য জেলেরা। সেখানেই রোববার সকালে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে দ্রুত উপকূলে ফিরিয়ে এনে হাসেমকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবার ও স্থানীয় জেলে সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ক্যাটাগরি