বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী

মোবাইল ব্যবহার নিয়ে বাগবিতণ্ডা, বান্দরবানে মহেশখালীর যুবককে গলা কেটে হত্যা

মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. নাসির (১৯) নামে এক আমবাগান শ্রমিককে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. মানিক (২৪) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ৩টার দিকে কক্সবাজারের টংকবতি ইউনিয়নের ব্রিকফিল্ড বাজার এলাকার একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

নিহত নাসির কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়া পাড়ার বাসিন্দা। অভিযুক্ত মানিক চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও বাগানের শ্রমিকদের সূত্রে জানা যায়, গত বুধবার সকালে ইউসুফ ও আবছার নামে এক ব্যবসায়ীর আমবাগানে আটজন শ্রমিক কাজ করতে আসেন। বাগানে কাজ করার সময় মোবাইল ফোন ব্যবহার নিয়ে নাসির ও মানিকের মধ্যে একাধিকবার কথা-কাটাকাটি ও বিরোধ হয়।

শুক্রবার দুপুরে আট শ্রমিক আমবাগানের গাছের ডালপালা ছাঁটাই করতে বের হন। এ সময় নাসির ও মানিক অন্য শ্রমিকদের থেকে কিছুটা সামনে চলে যান। একপর্যায়ে বাগানের ভেতরে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে তাদের মধ্যে ফের কথা-কাটাকাটি শুরু হয়।

অভিযোগ রয়েছে, কথা-কাটাকাটির একপর্যায়ে মানিক দা দিয়ে নাসিরের গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মানিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসিরের মরদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মানিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ক্যাটাগরি