অর্থনীতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Default Image

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারপতিদের স্বাক্ষরের পর পৃথক দুটি রায় প্রকাশিত হয়। রায় দুটির পৃষ্ঠা সংখ্যা যথাক্রমে ১৫ ও ৩২।

এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পক্ষে রায় দেন হাইকোর্ট। আদালত প্রতিষ্ঠানটির করা রুল খারিজ করে দেন। ফলে কর আদায়ে এনবিআরের দাবিই বহাল থাকে।

সেসময় গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে বলেন, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে তাঁরা হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত সেই রুল খারিজ করে দেওয়ায় এনবিআরের দাবি বহাল রয়েছে।

এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে দেওয়া আগের রায় প্রত্যাহার করে নিয়েছিলেন।

ক্যাটাগরি