মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

দেশে ফিরলেন ৮৫ জেলে, কোস্টগার্ডের তৎপরতায় সফল প্রত্যাবাসন

ছবি: সংগৃহিত

ভারত ও বাংলাদেশের কোস্টগার্ডের মাধ্যমে আটক ৮৫ জেলেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বঙ্গোপসাগরের দুই দেশের আন্তর্জাতিক সমুদ্রসীমায় পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি ৩২ জন জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে। একইভাবে বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় জেলেকে ভারতীয় কোস্টগার্ডের কাছে ফেরত পাঠানো হয়। এছাড়া শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আরও ছয়জন বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় কোস্টগার্ড একটি বাংলাদেশি মালিকানাধীন মাছ ধরার নৌযান ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডও ভারতীয় মালিকানাধীন তিনটি মাছ ধরার নৌযান হস্তান্তর করেছে।

এই প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।

ক্যাটাগরি