বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

ত্রয়োদশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহিত

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই তফসিল ঘোষণা করেন।

মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। বাছাই করা হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। এ হিসেবে মনোনয়ন জমার জন্য ১৮ দিন এবং নির্বাচনি প্রচারের জন্য ২০ দিনের সময় পাওয়া যাবে।

নির্বাচন আইন অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার বন্ধ করতে হয়। সে অনুযায়ী ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালানো যাবে।

জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মাত্র দুই বছরের মাথায় হতে যাচ্ছে এ নির্বাচন। ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্ধারিত দিনে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ক্যাটাগরি