সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

লাখো জনতার অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শহীদ শরিফ ওসমান হাদি

ছবি: সংগৃহিত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছে লাখো মানুষ।

শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। এ সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে, জানাজা শুরুর প্রায় এক ঘণ্টা আগেই সংসদ ভবনের আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা জায়গা কানায় কানায় ভরে ওঠে। স্লোগান, চোখের জল আর শোকের স্তব্ধতায় বিদায়ের মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন ও ঐতিহাসিক।

ক্যাটাগরি