তারেক রহমানকে সান্ত্বনা দিলেন জামায়াত আমির

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সান্ত্বনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির। এ সময় তিনি তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাক্ষাৎ শেষে ডা. শফিকুর রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে গুলশান কার্যালয়ে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন দলটির শীর্ষ নেতা এহসানুল মাহবুব জুবায়ের, মোবারক হোসেন ও সাইফুল আলম খান মিলন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় তার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *