ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এ দুটর্ঘনা ঘটে, যাতে শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানিয়েছেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলের জ্বালানির ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সংঘর্ষের পর বাসটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, যা ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ হয়।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিহত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে, পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।