বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

নির্বাচন গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গণভোট বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইতে পারে। প্রধান উপদেষ্টা ইইউ পর্যবেক্ষক দলকে জানিয়েছেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষ প্রস্তুত রয়েছে এবং নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রেস সচিব আরও বলেন, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার ক্যাম্পেইন করছে এবং ভবিষ্যতেও সচেতনতা তৈরির কার্যক্রম চালাবে। এ বিষয়ে সরকার আইনগত পরামর্শ নিয়েছে এবং শীর্ষ আইন বিশেষজ্ঞরা লিখিতভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের ‘হ্যাঁ’ ভোট চাওয়ার ক্ষেত্রে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।

বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ক্যাটাগরি