গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি নিজ ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডলে ফটোকার্ডটি প্রকাশ করেন।
ফটোকার্ডে লেখা ছিল, “গণভোট ২০২৬ – দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’-তে সিল দিন।”
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ফটোকার্ড শেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এটি রবিবার পর্যন্ত চলবে। এই ধারাবাহিক প্রচারণার লক্ষ্য হলো সাধারণ মানুষকে গণভোটের বিষয়ে সচেতন করা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।
এদিকে, অন্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন স্থানে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার প্রচারণা চালাচ্ছেন। সরকারিভাবে এমন প্রচারণা পরিচালনার বিষয়টিও চলছে।
বিশ্লেষকরা মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রচারণা তরুণ প্রজন্মকে ভোটে অংশগ্রহণে প্ররোচিত করার একটি কার্যকর উপায়।
সূত্র: কালের কণ্ঠ