সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

ভারতের সিকিমে ৩.৮ মাত্রার ভূমিকম্প

ভারতের সিকিম রাজ্যে শুক্রবার সন্ধ্যায় ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে এই ভূমিকম্পটি সংঘটিত হয়।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিকিমে, পশ্চিমবঙ্গের দার্জিলিং শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠের আনুমানিক ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়। এ ছাড়া জিয়ালশিং শহরের উত্তর দিকে প্রায় ৯ কিলোমিটার এলাকাও এই কম্পনের প্রভাবের মধ্যে পড়ে।

ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

ক্যাটাগরি