বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

সিলেটের সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.০।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় উপকেন্দ্রের আশপাশের এলাকায় কম্পন তুলনামূলকভাবে স্পষ্টভাবে অনুভূত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সিলেট ও ছাতক এলাকায় মৃদু কম্পন অনুভূত হলেও এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্যাটাগরি