মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ভারত থেকে ফিরল ২৮ শিশু

-ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোম থেকে বিভিন্ন বয়সের ২৮ শিশু দেশে ফিরেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে শিশুদের তুলে দেন।

তাদের মধ্যে আটজন মেয়ে ও ২০ জন ছেলে শিশু। তাদের অধিকাংশের বাবা অথবা মা দেশটির জেলখানায় সাজাভোগ করছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি এসএম সাখাওয়াত হোসেন বলেন, ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে শিশুদের বাবা অথবা মা ভারতে যান। বাবা-মার সঙ্গে তারাও ভারতের পুলিশের হাতে আটক হয়ে জেলহাজতে যায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিভাবকদের বিভিন্ন মেয়াদে সাজা হলে শিশুদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হোমে রাখা হয়। তিন থেকে সাত বছর পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে আসে। শিশুদের রাইটস যশোর ১০ জন, মহিলা আইনজীবী সমিতি ৮ জন ও জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে।

রাইটস যশোর এনজিও’র কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়ায় অভিভাবকদের সাজা হলে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা শিশুদের নিজেদের হেফাজতে নেয়। ফেরত আসা ২৮ শিশুকে যশোরে শেল্টার হোমে রাখা হবে। এরপর অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে তাদের হস্তান্তর করা হবে।

ক্যাটাগরি