বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

মঙ্গলবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা।
মঙ্গলবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা।

সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নগরবাসীর নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে প্রশাসকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় প্রশাসকরা দায়িত্ব পালনে মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর নাগরিক সেবা উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিতে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশন-এ নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশন-এ আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন-এ মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশন-এ মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ক্যাটাগরি