সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

তারেক রহমান এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বেলা পৌনে ১১টার দিকে মন্ত্রিসভার বৈঠক শেষ করে প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন-এ যান। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন।

এবার দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করা হচ্ছে। রাষ্ট্রীয় এ সম্মাননা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।

দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উদ্বোধন করবেন। ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সরকারের প্রথম মন্ত্রিপরিষদ সভা, একুশে পদক প্রদান এবং বইমেলা উদ্বোধন—একই দিনে ধারাবাহিক এ আয়োজনকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।

ক্যাটাগরি