যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়?
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে যমুনা ত্যাগ করে গুলশানের নিজের বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. ইউনূস কিছু টুকিটাকি মালপত্রও সঙ্গে নিয়ে গেছেন।
এরপর গণপূর্ত অধিদপ্তর যমুনা ভবনের প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে। এ কাজ শেষে ভবনটি নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের মধ্যে ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সকল কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মুহূর্তে যমুনায় উঠবেন কি না, তা এখনো চূড়ান্ত নয়। বর্তমানে তিনি তার নিজস্ব বাসভবনে গুলশানে অবস্থান করছেন।