বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

কক্সবাজারের সুগন্ধা সৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবির নামে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের আজিজ নগর এলাকার বাসিন্দা এবং নগরের রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কর্মরত ছিলেন।

জানা যায়, আবির তার তিন বন্ধু—মো. আরিফুল ইসলাম, মো. তানজিন ও মো. মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে কক্সবাজারে ঘুরতে আসেন। একইদিন দুপুর প্রায় ২টার দিকে তারা সুগন্ধা সৈকতে গোসলে নামলে একপর্যায়ে আবির স্রোতের টানে নিখোঁজ হয়ে যান।

পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে সৈকতে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। এসময় সি-সেইফ লাইফগার্ড সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার স্বজন ও বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ক্যাটাগরি