রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

ফরিদগঞ্জে ২ হাজার ইয়াবাসহ টেকনাফের মা-ছেলে আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তাঁর মা ছেমন খাতুন (৬০)।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় এসআই মোহাম্মদ হুমায়ুন কবির, এএসআই মাসুদুল হক ও জুমায়েত হোসেন জুয়েল বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন অবস্থায় মা-ছেলেকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদগঞ্জ ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তার দুজনকে বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি