মহেশখালীতে পুলিশের অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ও অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মহেশখালী থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। এ ছাড়া পূর্বের মামলায় ‘ডেভিল’ অভিযানে চারজন, নিয়মিত মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে তিনজন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মাদক সেবনের অভিযোগে আটজন, পুলিশ আইনের ৩৪ ধারায় মাদক সেবনের অভিযোগে একজন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানা পুলিশ জানিয়েছে, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ১৮ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।