মহেশখালী

মহেশখালীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানাভুক্ত, ২৬ মামলার আসামী নবী হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মহেশখালী পৌরসভার ডাকবাংলো সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নবী হোসেনের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, হত্যা, অপহরণ ও অস্ত্র আইনের মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

ওসি মো. আব্দুস সুলতান বলেন, সোমবার দুপুরে মহেশখালী পৌরসভার ডাকবাংলো সড়ক এলাকা থেকে নবী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি