জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম। তিনি জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, শনিবার (৩ জানুয়ারি) ও রোববার (৪ জানুয়ারি) দেশের সব আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে। যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হবে, তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
এ ছাড়া ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিলগুলো নিষ্পত্তি করা হবে। চূড়ান্তভাবে বৈধ ঘোষিত প্রার্থীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।