মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

২৪ জুলাইয়ের শহীদ পরিবারগুলোর মাঝে জেলা বিএনপির ঈদ উপহার বিতরণ

২৪ জুলাইয়ের শহীদ পরিবারগুলোর মাঝে বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে কক্সবাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসূফ বদরী এবং জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম।

নেতৃবৃন্দ বলেন, শহীদ পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় এবং বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে রয়েছে ও থাকবে।

এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবার জন্য শুভেচ্ছা ও মঙ্গল কামনা করেন।

ক্যাটাগরি