জাতীয়

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও অন্যান্য মিশনে দায়িত্বরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই গত মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর স্বাভাবিকভাবেই খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রমও চলবে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটিতে কর্মরত সব ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তার পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

ভারতীয় কূটনীতিকরা আরও জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশন ও অন্যান্য মিশন পূর্ণ সক্ষমতার সঙ্গে কাজ চালিয়ে যাবে এবং কূটনৈতিক কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।

ক্যাটাগরি