বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

সাংবাদিকতায় জঞ্জাল মুক্ত করাই সরকারের এখন মূল লক্ষ্য: তথ্যমন্ত্রী

সাংবাদিকতায় গত ১৭ বছরে যে ‘জঞ্জাল’ তৈরি হয়েছে, তা থেকে গণমাধ্যমকে মুক্ত করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

বুধবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই। গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, সাংবাদিকতার পরিবেশ আরও স্বাধীন ও দায়িত্বশীল করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের মতপ্রকাশের অধিকার অক্ষুণ্ন রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকতা ও গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ক্যাটাগরি