প্রচারণার মাঝেই অসুস্থ হয়ে না ফেরার দেশে নোমানী
সোমবার ( ৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে মোহাম্মদপুরে আল্লামা মামুনুল হক-এর নির্বাচনী প্রচারণার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুফতি সানাউল্লাহ খান তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন।
মুফতি সানাউল্লাহ খান বলেন, তিনি পল্টন জোন হেফাজতে ইসলামের একজন দায়িত্বশীল ছিলেন। অত্যন্ত নরম স্বভাবের, ভদ্র ও সজ্জন মানুষ হিসেবে তিনি সবার কাছে পরিচিত ছিলেন। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন।