শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারে গণভোটের ফলাফল : “হ্যাঁ” ৭ লাখ ২৯ হাজার ৭৩১,”না” ৩ লাখ ৮৬ হাজার ৬২৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান। জেলার চারটি আসনে মোট ১১ লাখ ১৬ হাজার ৩৫৪ জন ভোটার গণভোটে অংশ নেন।

জেলা প্রশাসনের তথ্যমতে, চারটি আসন মিলিয়ে মোট ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭ লাখ ২৯ হাজার ৭৩১টি এবং ‘না’ ভোট পড়েছে ৩ লাখ ৮৬ হাজার ৬২৩টি। ফলে সার্বিকভাবে ‘হ্যাঁ’ ভোট ৩ লাখ ৪৩ হাজার ১০৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে।

কক্সবাজার-১ সংসদীয় আসন (চকরিয়া–পেকুয়া) আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৪০ হাজার ৪৯০ জন। এর মধ্যে গণভোটে অংশ নেন ৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৪ হাজার ৫৮৫টি এবং ‘না’ ভোট ১ লাখ ৩০ হাজার ১৫৩টি।

কক্সবাজার-২ সংসদীয় আসন (মহেশখালী–কুতুবদিয়া) আসনে মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৮৫১ জন। গণভোটে অংশগ্রহণ করেন ২ লাখ ৩২ হাজার ৬০৩ জন। এখানে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৭৩টি এবং ‘না’ ভোট ৮৭ হাজার ৪১০টি।

কক্সবাজার-৩ সংসদীয় আসন (সদর–রামু–ঈদগাঁও) আসনে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ৯৬৪ জনের মধ্যে ৩ লাখ ৫৬ হাজার ৬১৩ জন গণভোটে অংশ নেন। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৩৮ হাজার ৯৯১টি এবং ‘না’ ভোট ৯৪ হাজার ৭৪টি।

কক্সবাজার-৪ সংসদীয় আসন (উখিয়া–টেকনাফ) আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৬৮৮ জন। এর মধ্যে ২ লাখ ৫৫ হাজার ২৩২ জন গণভোটে ভোট দেন। এখানে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৫৫ হাজার ৭৮২টি এবং ‘না’ ভোট ৭৪ হাজার ৯৮৬টি।

সার্বিক ফলাফলে দেখা যায়, জেলার চারটি আসনেই ‘হ্যাঁ’ ভোট উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই গণভোটে ভোটারদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক।

ক্যাটাগরি