টেকনাফ

টেকনাফে মানবপাচার চক্রের শীর্ষ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার পলাতক আসামি আবদুল করিম (৫০)–কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তিনি মানবপাচার চক্রের অন্যতম শীর্ষ সদস্য বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার আবদুল করিম ওই এলাকার ছৈয়দ ওমরের ছেলে। তিনি একাধিক মানবপাচার মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত পলাতক আসামি।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ক্যাটাগরি