মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কক্সবাজার জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক নুরুল হাকীমের পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক নুরুল হাকীমের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাই করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, সংগঠনের অভ্যন্তরে বিভিন্ন অভিযোগ ওঠার প্রেক্ষিতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ডাঃ নাসির উদ্দীন চৌধুরী এবং সদস্য সচিব মোরশেদ আলমের যৌথ সিদ্ধান্তে এ পদক্ষেপ নেওয়া হয়।

গঠিত তদন্ত কমিটিতে জেলা তাঁতী দলের তিন যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ, নাজিম উদ্দীন ও ইয়াসির আরাফাতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে নিরপেক্ষ তদন্ত রিপোর্ট জেলা তাঁতী দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মিনহাজ উদ্দিন রিপন জানান, সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ক্যাটাগরি