কুতুবদিয়া

কুতুবদিয়ার কুমিরাচুরা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও চেক বিতরণ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাচুরা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিটের পক্ষ থেকে ত্রাণসামগ্রী এবং জেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোবারক হোসাইন ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ সালাম কুতুবী।
কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরাচুরা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজার ইউনিটের পক্ষ থেকে ত্রাণসামগ্রী এবং জেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোবারক হোসাইন ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমদ চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ সালাম কুতুবী

ক্যাটাগরি