কুতুবদিয়া

কুতুবদিয়া দ্বীপের ভাঙন বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, মেরামতের জন্য ৯৩২ কোটি টাকা বরাদ্দ

আসছে জোয়ার ভাসছে মানুষ, এ লীলা খেলায় কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের মানুষের প্রতিনিয়ত বিষয়। তারপরও থেমে নেই দ্বীপে বাসবাসরত মানুষের জীবনকাল। এ দ্বীপের মানুষের দূর্যোগের বিষয় মাথায় নিয়ে ২৩ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আযাদের নেতৃত্বে একটি টিম কক্সবাজার জেলার পাউবোর ৭১ পোল্ডারের কুতুবদিয়া দ্বীপের ৪০ কিলোমিটার ভাঙন ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেন। তাৎক্ষনিক প্রতিমন্ত্রী অতি ঝুঁকিপূর্ণ ৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণে জন্য ৯৩২ কোটি টাকার ডিপিপি অনুমোদনের ঘোষণা দেন। পরিদর্শন সময়ে তিনি আরো জানান, একনেকে অনুমোদনের পর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন দ্বীপবাসীকে।

বাংলাদেশ শুমারী জরীপে দেখা গেছে,বিগত ষাড় দশকের দিকে কুতুবদিয়া দ্বীপের আয়তন ছিল ১২০ কিলোমিটার। বর্তমানে প্রায় ৪৮ কিলোমিটারে এসে ঠেকেছে। ১৯৯১ সনের ২৯শে এপ্রিল রাতে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় কুতুবদিয়া দ্বীপের জনবসতি। বিলীন হয়ে যায় বেড়িবাঁধ। ১৯৯৪ সনে সৌদি সরকারের আর্থিক অনুদানে তৎসময়ে শত কোটি টাকা ব্যয়ে ৪০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। বিগত ৩০ বছরে এ দ্বীপের উপর বয়ে যায় একাধিক ঘূর্ণিঝড়। এসব ঘূর্ণিঝড়ের কারণে বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্টে খন্ড খন্ড ভেঙে যায়। একটি জরীপে দেখা গেছে বিগত ৩০ বছরে কুতুবদিয়া দ্বীপের ৪০ কিলোমিটার বেড়িবাঁধ মেরামতের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় ১২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। বর্তমানে ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন বাস্তবতায় মাত্র ৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণে ৯৩২ কোটি টাকার বরাদ্দের ঘোষণায় কুতুবদিয়াবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে দ্বীপবাসীর মনে।
প্রায় দুই লক্ষ মানুষের জীবন-জীবিকা ও বসতভিটা যেখানে প্রতিনিয়ত ভাঙন ও জলোচ্ছ্বাসের হুমকির মুখে, সেখানে খণ্ডিত ও সীমিত পরিসরের বাঁধ নির্মানের উদ্যোগে কুতুবদিয়াকে কতটা সুরক্ষিত করা যাবে !
কুতুবদিয়া মহেশখালী আসনের সাংসদ আলহাজ আলমগীর মুহাম্মদ মাহাফুল্লাহ উল্লাহ ফরিদ, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীর প্রচেষ্ঠায় ২৩ সেপ্টেম্বর দুপুরে কুতুবদিয়া দ্বীপের বিলীন বেড়িবাঁধ পরিদর্শন শেষে মেরামতের জন্য ৯৩২ কোটি টাকা বরাদ্দের ঘোষনা দেন প্রতিমন্ত্রী নিজেই।

ক্যাটাগরি